শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

আসনের সীমানা ও আচরণবিধি নিয়ে বৈঠকে বসছে ইসি

ডেস্ক নিউজ : / ৫৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার কমিশনের সপ্তম সভা অনুষ্ঠিত হবে। ওই সভার দুটি এজেন্ডার একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। আরেকটি হচ্ছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ৭৬টি আসনের ওপর ৬৩৮টি আবেদন ইসিতে জমা পড়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের একটি খসড়া তালিকা আজ কমিশন সভায় তোলা হতে পারে। ইসিতে আসা আবেদন বিবেচনা, প্রশাসনিক ও ভৌগোলিক অখন্ডতাসহ কয়েকটি বিষয় বিবেচনা করে বেশ কিছু আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়াটি তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা নির্ধারণ সংক্রান্ত কমিটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ খসড়া তৈরি করেছে। কমিশন এ তালিকা অনুমোদন করলে তার ওপর সাধারণ মানুষের দাবি-আপত্তি জানানোর সময় দেওয়া হবে।

এরই মধ্যে সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, জনসংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি ঐতিহাসিক ভিত্তিও বিবেচনায় নেওয়া হবে।

ইসি সূত্র জানায়, সর্বশেষ গত ২১ মে অনুষ্ঠিত কমিশনের ৬ষ্ঠ সভায় আচরণ বিধিমালা সংশোধনীর খসড়া উপস্থাপন করা হয়েছিল। আরপিও সংশোধন না হওয়ায় তখন সেটি ফেরত পাঠানো হয়। আবারও সংশোধনীর খসড়া কমিশন সভায় তোলা হচ্ছে। যদিও চলতি সপ্তাহে আচরণ বিধিমালার খসড়া নিয়ে চার নির্বাচন কমিশনার একাধিকবার বৈঠক করেছেন বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ