শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

হিট স্ট্রোকের ঝুঁকিতে কারা? প্রতিরোধে যা করবেন

ডেস্ক নিউজ : / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট। কোনো কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে রক্তনালি প্রসারিত করে অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয় শরীর। ঘামের মাধ্যমেও তাপ কমায় শরীর। তবে প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রমের কারণে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হতে পারে হিট স্ট্রোক। শরীরের তাপ নিয়ন্ত্রণক্ষমতাও তখন নষ্ট হয়ে যায়।

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়:

দিনের যেকোনো সময় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন

বাইরে বের হলে ছাতা, টুপি/হ্যাট বা কাপড় দিয়ে মাথা যথাযথভাবে ঢেকে রাখুন

হালকা রঙের, ঢিলে-ঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন

প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন

সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন

দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন

সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন

প্রসাবের রঙের দিকে খেয়াল রাখুন, তা হলুদ বা গাঢ় হলে পানি পানের পরিমাণ বাড়ান।

ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন

বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন

সবচেয়ে ঝুঁকিতে যারা:

শিশু

বয়স্ক ব্যক্তি

প্রতিবন্ধী ব্যক্তি

শ্রমজীবী ব্যক্তি। যেমন রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক

যাদের ওজন বেশি

যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে উচ্চ রক্তচাপ বা হৃদরোগে ভুগছেন।

উপরে উল্লেখিত করণীয় এবং সতর্কবার্তাগুলো আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ (আইসিডিডিআর,বি) প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ