শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বে থাকাকালীন এই লাইসেন্স ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ সৃষ্টি করতে পারে—বিষয়টি বুঝিয়ে বলার পর তাঁর বাবা নিজেই লাইসেন্স বাতিলের আবেদন করেন এবং আজই সেটি বাতিল করা হয়েছে।

সজীব লিখেছেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স নিয়ে জানতে চাইলে, বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হই, তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করার পর, তিনি তা প্রকাশ করেন এবং গণমাধ্যমেও বিষয়টি উঠে আসে।

তিনি আরও জানান, তাঁর বাবা আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় এক ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করে একটি লাইসেন্স করার পরামর্শ দেন। সেই পরামর্শে বাবাও জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ঠিকাদারি লাইসেন্সটি করেন।

তবে সজীব জানান, আমি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছি, সেই অবস্থানে থেকে বাবার ব্যবসায়িক সম্পৃক্ততা থাকা অনুচিত। বিষয়টি বোঝানোর পর বাবার পক্ষ থেকে আজ লাইসেন্স বাতিলের আবেদন করা হয় এবং তা বাতিলও হয়েছে।

তিনি এটাও স্পষ্ট করেন যে, ওই লাইসেন্স ব্যবহার করে এখন পর্যন্ত কোথাও কোনো কাজের জন্য আবেদন করা হয়নি।

ঘটনার জন্য বাবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সজীব বলেন, বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি। তাই তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ