শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আবু নাছের মঞ্জু / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়া যুবলীগ নেতা আবদুল কাদের মিলনকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাঁকে পিটিয়েছে তা জানা যায়নি। পরিবারের সদস্যদের দাবি, স্থানীয় ইউপি সদস্য ও যুবদলের নেতাদের আশ্বাসে বাড়ি ফিরছিলেন মিলন।

আবদুল কাদের মিলন কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ইসমাইলের ছেলে তিনি।

শুক্রবার রাতে চরপার্বতী ইউনিয়নের হাফেজ আব্দুর রহিম এতিমখানার সামনে দুর্বৃত্তরা তাঁকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। উন্নত চিকিৎসার জন্য আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকা নেওয়ার পথে কাঁচপুর এলাকায় মারা যান মিলন।

মিলনের স্ত্রী জোলেখা বেগম বলেন, ‘আমার স্বামী ৫ আগস্টের পর থেকে এলাকার বাইরে ছিলেন। স্থানীয় ইউপ সদস্য ও যুবদলের দুইজন নেতার আশ্বাসে তিনি বাড়িতে ফিরছিলেন। তবে পথেই তাঁকে পিটিয়ে গুরতর আহত করা হয়। পরে আজ সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, শনিবার সকালে ঢাকা নেওয়ার পথে মিলন মারা যান। এই ঘটনায় কেউ এখনও থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ