শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর বিএনপি

নিজস্ব প্রতিবেদকঃ / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫


সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে নেতাকর্মীরা নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কোরআন তেলাওয়াতসহ কালো ব্যাচ ধারণ করেন। এরপর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন, মহানগর বিএনপি’র আহŸায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, কাউনিয়া বিএনপি নেতা মোনায়েম ফারুকসহ অন্যরা। এছাড়া বিএনপি’র উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকে কোরআন তেলাওয়াত প্রচার করা হচ্ছে। সেই সাথে নিজ নিজ এলাকার মাদ্রাসা-মসজিদে কোরআন খতম, দোয়ার আয়োজন করেছে বিএনপি নেতারা।
বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনে ত্যাগের কারণে দেশবাসী তাঁকে আপোষহীন নেত্রী উপাধী দিয়েছেন। তিনি চাইলে বিদেশে অবস্থান করে আয়েশী জীবন যাপন করতে পারতেন। কিন্তু দেশের মানুষকে ভালোবেসে তিনি দেশে থেকেছেন, জেল-জুলুমের শিকার হয়েছে। তাঁর মৃত্যুতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ শোকাহত। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতা তৈরী হয়েছে, তা পূরনীয় নয়। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জেলা ও মহানগর বিএনপি পৃথক পৃথক কর্মসূচী পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ