শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

‎রংপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ একাধিক আহত, মাছ লুটের অভিযোগ

রাকিবুল হাসান পরাগ স্টাফ রিপোর্টার:‎ / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫


‎রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ১৪ নম্বর ওয়ার্ডের দেওডোবা মৌজায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।
‎ভুক্তভোগী মোরশেদা বেগম (৬৩) জানান, তার স্বামী মরহুম মতিয়ার রহমান কবলা দলিলের মাধ্যমে দেওডোবা মৌজায় আবাদি জমি ও একটি পুকুর ক্রয় করেন। জমিটি তাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি পার্শ্ববর্তী এলাকার কয়েকজন ব্যক্তি জমিটির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল।
‎তিনি আরও জানান, চলতি মৌসুমে তারা জমিতে আমন ধান চাষ করেন এবং পুকুরে প্রায় ৪০ হাজার টাকার মাছের পোনা ছাড়া হয়। ধান কাটার পর গত ১৯ ডিসেম্বর সকালে অভিযুক্তরা জমিতে গাছ লাগানোর চেষ্টা করলে তার ছেলে বাধা দেন। এ ঘটনায় ওই দিনই কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
‎এর ধারাবাহিকতায় ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা, ধারালো অস্ত্র, পাওয়ার টিলার ও শ্যালো মেশিন নিয়ে দলবদ্ধভাবে জমিতে প্রবেশ করে চাষাবাদ শুরু করে এবং পুকুরের পানি সেচ দিতে থাকে। এতে বাধা দিলে অভিযুক্তরা মোরশেদা বেগমের ছেলে মঞ্জুরুল ইসলামকে বেধড়ক মারধর করে। এতে তার বাম হাত গুরুতরভাবে জখম হয়।
‎এ সময় আরও অভিযোগ করা হয়, মারধরের একপর্যায়ে তার ছেলের পকেট থেকে ১৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোরশেদা বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।
‎স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভুক্তভোগীরা হাসপাতালে অবস্থানকালে অভিযুক্তরা পুকুরের পানি সেচ দিয়ে প্রায় এক লাখ টাকার মাছ মেরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
‎এ বিষয়ে ভুক্তভোগী পরিবার কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমি ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
‎এবিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান আলী বলেন তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ