শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলনের দায়ে পাটগ্রামে ৩ জনের ৭ দিনের কা’রা’দ’ণ্ড

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অপরাধে তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কা’রা’দ’ণ্ড প্রদান করা হয়েছে। ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

​বুধবার (২০ নভেম্বর, ২০২৫) উপজেলার মির্জারকোর্ট ও মোমিনপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অভিযান চালানো হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন:

​হামিদুল ইসলাম (২২), পিতা: মো: ইসমাইল হোসেন, গ্রাম: মোমিনপুর, পাটগ্রাম।

​ফিরজ হাসান (২৪), পিতা: টিপু সুলতান, গ্রাম: মির্জারকোর্ট, পাটগ্রাম।

​গৌতম মন্ডল (৩৪), পিতা: অনিল মন্ডল, গ্রাম: তুষভান্ডার, কালীগঞ্জ।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন ও তা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করে আসছিল, যা সরকারি সম্পত্তি ও পরিবেশের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও উত্তম কুমার দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

​ইউএনও উত্তম কুমার দাশ জানান, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ধারা ৪ অনুযায়ী কতিপয় ক্ষেত্রে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ। অভিযুক্তরা সেই আইন লঙ্ঘন করায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কা’রা’দ’ণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ