লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তুষভান্ডার বাজারে এ কর্মসূচি পরিচালিত হয়।
গণসংযোগ চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বাবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তৃণমূল নেতাকর্মীরা বলেন, “দুর্দিনে যিনি আমাদের পাশে ছিলেন, সেই জাহাঙ্গীর ভাইকেই আমরা আগামী নির্বাচনে এমপি পদে দেখতে চাই।”
নেতারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির একমাত্র পথ।