শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

পুলিশের ওপর হামলা চলতে থাকলে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

পুলিশের ওপর হামলা চলতে থাকলে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।

পুলিশের ওপর হামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়।’ এ ধরনের দুর্বৃত্ততায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। এ ধরনের কাজ চলতে থাকলে নিজের ঘরবাড়ি নিজেদের পাহারা দিতে হবে।’

গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেয়া রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ