শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নীলফামারী সদর ইউনিটের ফায়ার ফাইটার মো. আলিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশু হলো—নীলফামারী কলেজ স্টেশন এলাকার মো. মাসুদের মেয়ে তানহা (৭) এবং একই এলাকার মতিউর রহমানের মেয়ে আফরিন (৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিশু কলেজ পুকুরের পাশে খেলছিল। একপর্যায়ে তারা গোসল করতে পুকুরে নামলে ডুবে যায়। পরে পুকুরপাড়ে থাকা এক ব্যক্তি একটি শিশুকে পানিতে ভাসতে দেখে এবং আরেকজনকে পানির নিচে ডুবে থাকতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ফায়ার ফাইটার মো. আলিফ জানান, দুপুর ২টার পরপরই খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পৌঁছে দেখেন এক শিশু পানিতে ভাসছে এবং আরেকটি পানির নিচে ডুবন্ত অবস্থায় রয়েছে। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুঃখজনক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ