শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু ‎

লালমনিরহাট (হাতিবান্ধা) প্রতিনিধি / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়খাতা রেল স্টেশনের উত্তর পার্শ্বে লালমনিরহাটগামী কম্পিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সেই ব্যক্তির মৃত্যু হয়।

‎নিহত গফরুদ্দিন নামের ওই ব্যক্তি বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের বাসিন্দা। মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাজারের একটি দোকানের পিছনে বসবাস করতেন তিনি।

‎বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী থেকে ছেড়ে আসা কম্পিউটার ট্রেনটি বড়খাতা রেলওয়ে স্টেশন ঢোকার আগমুহুর্তে গফুরুদ্দিন নামের ঐ ব্যক্তি ট্রেনের সাথে ধাক্কা লেগে পরে যান।

‎খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

‎ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের সাথে ওই পরিবারের লোকজন যোগাযোগ করলে না থাকায় মরদেহ হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎রেলপথ ও সড়কপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতার পাশাপাশি নিজের এবং অন্যের জীবন রক্ষায় বিভিন্ন পদক্ষেপের পরামর্শ দিয়ে আসছে হাতীবান্ধা ফায়ার সার্ভিস। সর্তক থাকলেই ঝুঁকিপূর্ণ দুর্ঘটনাতেও বাঁচতে পারে মানুষের প্রাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ