লালমনিরহাটের কালীগঞ্জে রংপুর থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা “দৈনিক সকালের বাণী”-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সকালের বাণীর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রাহেবুল ইসলাম টিটুল। সঞ্চালনায় ছিলেন দৈনিক আমার সংবাদ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি সাজু মিয়া।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লাডলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা শাহ নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, প্রেসক্লাবের সহসভাপতি হাসান আব্দুল মালেক এবং তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, ডিবিসি নিউজের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি নুরুল ফেরদৌস, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলামিন বাবু, দপ্তর সম্পাদক কায়সারুল আলম সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সদস্য সামসুল হুদা আনছারী ডালু, রাকিবুল ইসলাম পলাশ, ওমর ফারুক মুকুল, গোলজার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।