শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

তারুণ্যের চোখে ডোমার’— তরুণদের প্রেরণায় উদ্বোধন হলো দেশের প্রথম বিএনপি সেবা হেল্পলাইন নীলফামারীতে

ডোমার (নীলফামারী) প্রতিনিধি / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নীলফামারীর ডোমারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তরুণদের প্রেরণামূলক অনুষ্ঠান ‘তারুণ্যের চোখে ডোমার’। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগের সুযোগ পান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলার খ্যাতনামা ব্যক্তিবর্গ, সিনিয়র শিক্ষক, সফল উদ্যোক্তা, ইঞ্জিনিয়ার ও চিকিৎসকরা। শুরুতেই উপজেলার দশটি ইউনিয়নের তরুণ প্রতিনিধিরা শৈল্পিকভাবে তাদের এলাকার সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান ‘নীলসাগর গ্রুপ’-এর চেয়ারম্যান বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন এবং আগামীতেও তরুণদের পাশে থাকার ঘোষণা দেন।

পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। তিনি শিক্ষার্থীদের মাঝে গিয়ে সরাসরি কথা বলেন এবং তাদের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা শোনেন।

এই সময় তিনি উদ্বোধন করেন দেশের প্রথম ‘বিএনপির সেবা হেল্পলাইন’ (০৯৬১০৯৯৮৮৯৯)—যার মাধ্যমে নীলফামারী জেলার যেকোনো উপজেলা থেকে সাধারণ মানুষ বা বিএনপি নেতাকর্মীরা কল করে নিজেদের সমস্যা জানাতে পারবেন।

উদ্বোধনের সময় জানানো হয়, বাংলাদেশে এই সেবা প্রথম চালু হলো নীলফামারী থেকে, এবং ধীরে ধীরে এটি সারাদেশে চালু করা হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। যারা তথ্য প্রদান করবেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানানো হয়।

দিনব্যাপী এই আয়োজনের শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে তরুণ শিল্পীদের অংশগ্রহণে ডোমারের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনা ফুটে ওঠে।

‘তারুণ্যের চোখে ডোমার’ আয়োজনটি তরুণদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে—যেখানে তারা নিজেদের ভাবনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলার সুযোগ পেয়েছে, আর একসাথে পেলো ভবিষ্যতের দিকনির্দেশনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ