শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন, প্রথম ম্যাচেই জয় পেয়েছে চ্যাম্পিয়ন রংপুর।

মোঃ আমির হোসেন, সৈয়দপুর প্রতিনিধি / ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আজ শুক্রবার ৭ই নভেম্বর সৈয়দপুর উপজেলা মিনি স্টেডিয়ামে রাইজিং ক্রিকেট একাডেমির উদ্যোগে শুরু হয়েছে দ্বিতীয় সিজনের ইয়াং টাইগার একাডেমি কাপ। সকাল ৯ টায় উদ্বোধনী ম্যাচে রংপুরের আই.জি.এস ক্রিকেট একাডেমি ও লালমনিরহাট ক্রিকেট একাডেমি মুখোমুখি হয়। খেলায় ২২ রানে জয় পায় প্রথম সিজনের চ্যাম্পিয়ন রংপুর।

টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় লালমনিরহাট। নির্ধারিত ৪০ ওভারের আগেই ১৫৪ রানে অলআউট হয় রংপুর। লালমনিরহাটকে ১৫৫ রানের টার্গেট ছুঁড়ে দেয় তারা। সর্বোচ্চ ২৯ রান আসে সৌরভের ব্যাট থেকে। জবাবে লালমনিরহাট ব্যাট করতে নেমে দিব্য ও সাহিদের আক্রমনাত্মক বোলিংয়ে কাবু হয়ে যায় লালমনিরহাটের ব্যাটসম্যানরা। তবে সীমান্ত ও লিওনের ব্যাটিংয়ে কিছুটা ভরসা দেখা দিলেও শেষ পর্যন্ত ১৩৩ রানে অল আউট হয় দলটি। দিব্য ৪টি ও সাহিদ ৩টি উইকেট নেন। ব্যাটিং ও বোলিং নৈপূন্যের জন্য জয়ী দলের দিব্যকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ক্রিকেট দলের কোচ জামিউল আলম বাবলু, আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক শাহাবাত আলী সাব্বু, সিসি নিউজ২৪ ডটকমের সম্পাদক জসীম উদ্দীন, রাইজিং ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ ইমরান ও সাংগঠনিক সম্পাদক মো. কাওসার বিদ্যুৎ , সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি এতেশামুল হক সানি এবং সাবেক ক্রিকেটার মো. জামিল আহমেদ, রাকিব খান, মো. জাহিদী, মো. মিন্টু প্রমূখ।

রাইজিং ক্রিকেট একাডেমি সাধারণ সম্পাদক আশরাফুল আলম মুকুল জানান, ইয়াং টাইগার একাডেমি কাপে শুধুমাত্র অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছি। ভবিষ্যৎ ক্রিকেটার তৈরি করা আমাদের মূল্য লক্ষ্য।

উক্ত টুর্নামেন্টে রংপুর বিভাগের ১৬ টি দল অংশগ্রহণ করছে। আজ উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মামুনুর রহমান রাজু ও আশরাফুল আলম মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ