শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নীলফামারীতে নোসাব কমিটির সভাপতি নাজমুল, সম্পাদক ফুয়াদ

নীলফামারী প্রতিনিধি / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোট বাংলাদেশ (নোসাব) নীলফামারী সরকারি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন নাজমুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফুয়াদ আলী।

শনিবার (১ নভেম্বর) নোসাবের প্রতিষ্ঠাতা মোছাদ্দেক হোসাইন ইমন ও বিল্লাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—

সহ-সভাপতি সানজিদা আক্তার মনি,

যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন,

সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান,

দপ্তর সম্পাদক হৃদয় পারভেজ,

প্রচার সম্পাদক বায়জিদ ইসলাম লাম,

ক্রীড়া সম্পাদক মো. মোবাশ্বের আলী

এবং কার্যকরী সদস্য মেহেদী হাসান মারুফ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি নাজমুল ইসলাম কাজল বলেন,

“জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করা শিক্ষার্থীদের বড় একটি অংশ নিম্নবিত্ত পরিবারের। একসঙ্গে ৮ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করা অনেকের পক্ষে সম্ভব হয় না—অনেকে শেষ পর্যন্ত ফরম পূরণ করতেই পারে না। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে ৬ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। নীলফামারী জেলার সকল শিক্ষার্থীর সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

অন্যদিকে, প্রচার সম্পাদক বায়জিদ ইসলাম লাম বলেন,

“আমরা চাই প্রতিটি শিক্ষার্থী শুধু ডিগ্রিধারী নয়, বরং মানবিক, সচেতন, দায়িত্বশীল এবং প্রতিবাদী নাগরিক হোক।”

সাধারণ সম্পাদক ফুয়াদ আলী বলেন,

“নোসাব কোনো দলীয় প্ল্যাটফর্ম নয়, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ লক্ষ শিক্ষার্থীর একটি ঐক্যের প্রতীক। শিক্ষা, মানবিকতা ও নেতৃত্বের সমন্বয় ঘটিয়েই একটি উন্নত ও সু-শিক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ