“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর ২০২৫) রংপুরের মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, মিঠাপুকুর উপজেলা সমবায় কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনে বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলাই এ দিবসের মূল বার্তা।
দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক পর্বসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।