শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে রংপুরের মিঠাপুকুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর ২০২৫) রংপুরের মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, মিঠাপুকুর উপজেলা সমবায় কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজনে বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলাই এ দিবসের মূল বার্তা।

দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক পর্বসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ