শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ডোমারে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

২০০৬ সালের ২৮ অক্টোবর— বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক ও হৃদয়বিদারক অধ্যায়। এদিন ঢাকার পল্টনে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়, আর সেই হত্যাকাণ্ডের পর চলে নারকীয় উল্লাস।

এই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে মঙ্গলবার (২৮ অক্টোবর) নীলফামারীর ডোমার উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যা ৬টায় ডোমার উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুচির মোড়ে সমাবেশে পরিণত হয়।

প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সোহেল রানা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম এবং বিশেষ বক্তব্য রাখেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল হক।

বক্তারা বলেন,

২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত ও রক্তঝরা দিন। এই দিনে ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া নিরস্ত্র কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাদের ত্যাগের বিনিময়ে ইনশাআল্লাহ দেশে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

বক্তারা আরও বলেন,

ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও ইনসাফের সমন্বয়ে আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে জামায়াতে ইসলামী। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সব সময় অটল থাকবে।

শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ