শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ভারতে পালানোর সময় গ্রেফতার হলেন শামীম ওসমানের সহযোগী আজিজ

ডেস্ক রিপোর্ট / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ৯টার দিকে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতে পালানোর সময় আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করতে আমাদের সহায়তা চেয়েছিল। এরপরই আজিজকে আমরা গ্রেপ্তার করি।’

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক থাকা আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা চালাচ্ছিলেন। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে আজিজের বিরুদ্ধে। এরই মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া একটি চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে ডিবি। বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

এ বিষয়ে ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) রাকিব খান বলেন, ‘আমরা স্থানীয় থানা-পুলিশের সহায়তায় আজিজকে গ্রেপ্তার করেছি। চাঁদাবাজির একটি মামলায় সোমবার তাকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এরশাদ গ্রুপের তেজগাঁও গোডাউন থেকে বিপুল মালামাল লুট ও মোটা অঙ্কের চাঁদা তুলে আসছিলেন আজিজ ও তার সহযোগীরা। এ ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়। ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে ডিবি।

এরশাদ গ্রুপের নারায়ণগঞ্জে রড তৈরির কারখানার মেশিনারিজ ও মালামাল লুটে জড়িত ছিলেন এই আজিজ। এ ঘটনায় তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রয়েছে। এবি ব্যাংক থেকে ২০০ কোটি টাকা নিয়ে গড়ে তোলা কারখানা দখল নিতে এরশাদের গ্রুপের চেয়ারম্যানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়। পরে শামীম ওসমান, আজিজ ও তার সহযোগীরা কারখানাটিতে লুটপাট চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ