শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নীলফামারীর ডিমলায় পিকআপের ধাক্কায় প্রাণ গেলো নানি-নাতনির

স্থানীয় রিপোর্ট / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নীলফামারীর ডিমলায় টিকা কেন্দ্রে যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় এক নারী ও ১৪ দিনের নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী সূর্য খাতুন (৫৫) এবং তার নাতনি সামিয়া আক্তার।

পুলিশ ও স্থানীয় সুত্র থেকে জানা যায়, সূর্য খাতুন তার নাতনিকে টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি মালবাহী পিকআপভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নবজাতক সামিয়া মারা যায়। গুরুতর আহত অবস্থায় সূর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ