শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

অসময়ে পেঁয়াজ চাষে স্বপ্ন বুনছেন-দেলোয়ার

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

অসময়ের পেঁয়াজ নাসিক এন -৫৩ চাষ করে স্বপ্ন বুনছেন কৃষক দেলোয়ার (৪০)। তার পেঁয়াজের ক্ষেত সবুজে ভরে উঠেছে। শীত আসার আগেই ফসল ঘরে তুলবে গ্রীস্মকালীন পেঁয়াজ। কৃষি প্রণোদনা দিয়ে মাত্র ২০ শতক মাটিতে অসময়ের পেঁয়াজ চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে দেলোয়ার রহমান।

এলাকায় সাড়া পরে গেছে গ্রীস্মকালীন পেঁয়াজ ক্ষেত দেখে। খুব কম বয়স থেকে কৃষিতে ঝুঁকে পড়ে দেলোয়ার। সব ধরণের ফসল করে তিনি সফলতার মুখ দেখেন অসময়ের পেঁয়াজ নাসিক এন -৫৩ চাষ করেও সফলতার মুখ দেখছেন। এক মাসের মধ্যেই তিনি এটি বাজারজাত করতে পারবেন বলে হাসির ঝিলিক ফুটে উঠছে। বীজ, সারসহ অন্যান্য উপকরণ দিয়েছে কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে। এটি সরকারী প্রণোদনা।

ভালো ফলনে খুশি হয়ে তিনি বলেন, এবারে বর্ষাকালে তেমন ভারী বৃষ্টিপাত না হওয়ায় আমার জমির পেঁয়াজ ক্ষেত অনেক সুন্দর হয়েছে। আশা করছি প্রায় ৫০ মণ পেঁয়াজ পাবো। নিজেদের খাওয়ার জন্য রেখে বাকিগুলো বাজারে বিক্রি করবো। যা বিক্রি হবে তার সবটুকুই লাভ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লোকমান হাকিম বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এন-৫৩ জাতটি ভারতীয়। পেঁয়াজ সংকট দূর করার লক্ষ্যে কৃষকদেরকে অধিক ফলনশীল এই পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা এই উপজেলায় ১শ ৬০ জন কৃষকদের প্রণোদনা সহায়তা দিয়েছি। পরিচর্যার জন্য নগদ টাকাও দেওয়া হয়েছে। কৃষি বিভাগ অধিক লাভজনক এই পেঁয়াজ চাষে কৃষকদের সবধরণের পরামর্শ দেওয়ায় আবাদ আশানুরূপ ভালো হয়েছে। বাজারদরও ভালো আছে। ফলন ভালো হওয়ায় এ আবাদের কৃষকের আগ্রহও বাড়ছে। শতকে কমপক্ষে ১ মন করে পেঁয়াজ ফলতে পারে। কারণ বেশ বড়ই হয়ে থাকে। দেশে বাজারে পেঁয়াজ নিয়ে বাড়ছে অস্থরিতা।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর রহমান জানান, চলতি মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য জেলায় ১৩৩ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্যে ১ হাজার ৫০০ কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। হেক্টর প্রতি পেঁয়াজের ফলন ১৭ মেট্রিক টন। আবহওয়া অনুকূলে থাকলে ও কৃষকরা যথাযথ পরিচর্যা করলে ফলন আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ