শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধি / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

১২ অক্টোবর ২০২৫ রাতে পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি নীলফামারী হতে সৈয়দপুর ওয়াপদা সড়কগামী পাকা রাস্তার পূর্ব পাশে ইকু জুটমিল আবাসিক এলাকার সামনে ক্যানেলপাড়ে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে, ডিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ নাজমুল হুদা (২৫), পিতা সোয়ায়ের হোসেন ওরফে গামা, সাং কামারপাড়া ব্যাংমারী, ০৭নং ওয়ার্ড, ১৩নং চড়াইখোলা ইউনিয়ন, সদর উপজেলা, জেলা নীলফামারী।

তল্লাশি চালিয়ে তার হাতে থাকা সাদা রঙের ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো প্রায় ১.৫ (দেড়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় নীলফামারী থানায় মামলা নং-১৭, জিআর নং-৩১২/২০২৫, তারিখ ১৩/১০/২০২৫ খ্রিঃ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ