শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

‎বগুড়ার গায়ে হলুদের রাতে কিশোরীর মৃত্যু, শোকস্তব্ধ গ্রাম

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৪৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামে গায়ে হলুদের রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৮ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের নাম মৌমিতা খাতুন (১৮)। তিনি ওই গ্রামের গাজীউর রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, আসন্ন বিয়ের সকল প্রস্তুতি নিজেই সামলাচ্ছিলেন মৌমিতা। বিয়ের কেনাকাটাও করছিলেন তিনি। কিন্তু গায়ে হলুদের রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, “খুব হাসিখুশি মেয়ে ছিল মৌমিতা। এমন ঘটনার কথা কল্পনাও করতে পারছি না।”

মৌমিতার অকাল মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ