শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বড়ভিটা ইউনিয়নের মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন শাখা মহিলা দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার বিকাল ৫ টায় কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মহিলাদের নিয়ে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত মহিলাদের সমর্থনের ভিত্তিতে বড়ভিটা ইউনিয়ন শাখা মহিলা দলের সভাপতি মারুফা বেগম, সাধারণ সম্পাদক শোভা রানী ও সাংগঠনিক সম্পাদক মাহফুজা বেগমকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোকসানা আফরোজ সাথীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী -৪ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রওনক জাহান রেনু সভাপতি সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,আরোও উপস্হিত ছিলেন,বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, বড়ভিটা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান হাবিব সহ ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন,বিএনপি বিশ্বাস করে- জনগণের ভোটেই পরিবর্তন আসবে। ভোটের মাধ্যমেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, প্রশাসন হবে নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও প্রকৃত জনগণের সরকার গড়ে উঠবে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি কিশোরগঞ্জের সকল মানুষকে আহ্বান জানাই— আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিন। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক। এই প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।”

এছাড়াও মহিলা দলকে মাঠ পর্যায়ে গিয়ে প্রত্যেকটি বাড়ী বাড়ী গিয়ে ধানের শীষ মার্কা ভোট চাওয়ার আহবান করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ