শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

হাতীবান্ধায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবক নিখোঁজ

‎মোঃ ফরহাদ হোসেন, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনিসুর রহমান (১৭) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

‎শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের উত্তর হলদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিখোঁজ যুবক সিন্দুর্ণা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর হলদিবাড়ি এলাকার শফিকুল ইসলামের পুত্র।

‎স্থানীয়রা জানান, শনিবার দুপুরে প্রতিবেশী কয়েকজনের সাথে দলবেঁধে মাছ ধরতে যান আনিসুর। সাতার কাটতে না পারায় সেসময় নদীর প্রবল স্রোতে ডুবে যায় সে।

‎সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে বিকেলের দিকে বাড়ি ফিরে খবর দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে খোজাখুজি শুরু করেন।

‎ডুবে যাওয়ার স্থান চিহ্নিত না হওয়ায় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান চালাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে রংপুর থেকে ডুবুরি এলে উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।

‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এলে অভিযান চালিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ