শিরোনাম
পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

”বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয়। আজকে যারা পিআরের কথা বলছেন, তারা জনগণের কাছে গিয়ে দেখতে পারেন কি চায়। কোনো অবস্থাতেই দলীয় স্বার্থ হাসিল করতে একটি পদ্ধতিকে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না।” এ কথাগুলো বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা নতুন নতুন কথা বলে নির্বাচন ও গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন, তারা খুঁজতেই পারেন। কিন্তু বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছর ধরে সরাসরি ভোট দিতে অভ্যস্ত। বাংলাদেশের সংবিধানে রয়েছে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা। এতেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে।

জাহিদ বলেন, যেসব দল পিআরের কথা বলছেন, তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেটা উল্লেখ করতে পারেন। দেশের জনগণ যদি তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয় তখন তারা পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে পারেন। কিন্তু বিগত ৬০ বছরের ইতিহাসে তাদের কতজন প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্বশীল ছিলেন, আদৌও কি দেশের মানুষ তাদেরকে কোনো দায়িত্ব দিয়েছিল। রাজনৈতিক দল হিসেবে অতীতে আমাদের দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে। সেখান থেকে বিএনপি মনে করে বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তিনি বলেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে তিনি অংশ নেবেন। তাই বলাই যায় নির্বাচনের আগেই জননেতা তারেক রহমান দেশে ফিরবেন।

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার বিষয়ে ডা. জাহিদ বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। জনগণের আস্থাভাজন হাজার হাজার প্রার্থী রয়েছে আমাদের। দলের চেয়ারম্যানের নেতৃত্বে পার্লামেন্ট্রি বোর্ড যথা সময়ে দলীয় মনোনয়ন দেবেন। নির্বাচন কমিশন যখন নির্বাচনী সময়সূচি ঘোষণা করবে তার আগে অথবা পরে দলের চেয়ারম্যানের নেতৃত্বে সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল প্রার্থী ঘোষণা করবে।

জনগণের আগামী বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেওয়ার জন্য, দেশনেতা তারেক রহমানের যে ঘোষণা সেই ঘোষণা বাস্তবায়নের জন্য দল যাদেরকে প্রার্থী করা প্রয়োজন মনে করবে যথা সময়ে তাদের নাম ঘোষণা করা হবে। এটি নিয়ে কারো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ