শিরোনাম
পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

নতুন ঘর কেমনে তুলমো, সেই চিন্তাতেই এলা দিন কাটে

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

গত রবিবার সকালে রংপুরের গঙ্গাচড়ার ৪টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। এতে উপজেলার প্রায় ৮ শতাধিক বাড়ি লন্ডভন্ড হয়ে যায়। ৫ দিন দিন কেটে গেলেও অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবারের হয়নি মাথা গোঁজার ঠাঁই।

কেউ পলিথিনে তাবু টাঙিয়ে আছেন, কেউবা অন্যের ঘরে আশ্রয় নিয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর নোহালী আদর্শপাড়ায় ৫৫ বছর বয়সী তহমিনা বেগম বলেন,

স্বামী নাই আট বছর হইল, মেয়েগুলারে বিয়া দিছি। এখন এক ছেলে আর আমি, নিজের জমিও নাই। মাইনষের জমিত থাকি। ছওয়াটা মাইনষের জমিত কাজ করে কোনো রকমে দিন চালাই। নতুন ঘর কেমনে তুলমো, সেই চিন্তাতেই এলা দিন কাটে। দুইটা ঘর দুইটাই ঘূর্ণিঝড় খাইল।’

ঘূর্ণিঝড়ের ঝাপটায় মুহূর্তেই উড়ে গেছে তহমিনা বেগমের দুইটা ঘর।

এখন তিনি আছেন টাঙানো পলিথিনের নিচে।

উপজেলার চর নোহালী আদর্শপাড়ায় এলাকার আব্দুর রশিদের বয়স ৮৫। আট সন্তানের জনক তিনি, কিন্তু এখন স্ত্রী ছাড়া পাশে আর কেউ নেই। ঘূর্ণিঝড়ে দুইটা ঘর উড়ে যাওয়ার পর থেকে তিনি অন্যের ঘরে আশ্রিত। রশিদ বলেন, ছেলে-মেয়েরা সবাই আলাদা সংসার করে।

কেউ খবরও নেয় না। বৃষ্টি হইলেই ভয় পাই, কই যাবো?

একই এলাকার মিনারুল ইসলাম (৪৫) দুই ছেলে, দুই মেয়ে ও শাশুড়িসহ ছয়জনের পরিবার। ঝড়ে দুই ঘরই ভেঙে গেছে। এখন খোলা আকাশের নিচে দিন কাটছে তাদের। মিনারুল বলেন, ‘ঘর বানাবো কেমনে সে টাকাও নাই, শুধু মাথার ওপর কোনরকম একনা ছাউনি চাই।’

উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনার নজরুল ইসলামের (৬৫) সাত বছর আগে স্ত্রী মারা গেছেন। ছেলে-বউমা ঢাকায় গার্মেন্টেসে কাজ করেন। ১০ বছরের নাতিকে নিয়ে থাকেন এক শতক জমির ওপর ঝুপড়ি ঘরে। সে ঘরটিও ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন। নজরুল ইসলাম বলেন, আকাশটা একবারে ভাঙি আসি সউগ উরি নিয়া গেল। মোর আর থাকার আশ্রয় নাই। টাকাও নাই যে ঘর তুলিম।

এ অবস্থা শুধু তহমিনা, রশিদ, মিনারুল বা নজরুলের নয় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গঙ্গাচড়ার নোহালী, আলমবিবিতর, কোলকোন্দ ও লক্ষীটারী ইউনিয়নের অসংখ্য মানুষেরই এখন একই চিত্র। ঝড়ে ভাঙা ঘর, ভিজে যাওয়া চাল আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই চলছে তাদের বেঁচে থাকা।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি চাল, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। টিন ও আর্থিক বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ