শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

৬ বছর কি ভাই হত্যার বিচার পাওয়ার জন্য যথেষ্ট না- প্রশ্ন আবরার ফাইয়াজের

ডেস্ক রিপোর্ট / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আজ (৭ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর পূর্ণ হচ্ছে। শহীদ হওয়ার ৬ বছর পেরিয়ে গেলেও এখনো বিচারকার্য সম্পন্ন হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ।

পোস্টে আবরার ফাইয়াজ লেখেন, ৭ই অক্টোবর, ২০২৫। ৬ বছর হয়ে গেলো ভাইয়ার শহীদ হওয়ার। ৩ বছর পর এবার আম্মু সাথে আছে এসময়ে। ২৬ তারিখে আম্মু বলতেছে আজকে ও বাসায় আসছিল। গত পরশুদিন সম্ভবত ভাইয়ার নটরডেমের একটা ছবি আসছে সামনে, পাশের বাসায় গিয়ে মোবাইলে সেভ করে এনেছে। আজ সন্ধ্যায় এক মিডিয়ার সাথে অনলাইনে কথা বলছি ওই সময়ের ঘটনা নিয়ে, সে পুরো সময় চোখ ভিজিয়ে সামনে বসে বসে শুনলো কী বলছি। আবার, সারাদিন বলছে দেখ এ এই ছবি দিছে, ও ওইটা বলছে। আমি বুঝি না এগুলো দেখে এত কষ্ট পায় তাও কেন দেখে!

তিনি লেখেন, গত ৬ বছরে আসলে অনেক কথায় বলেছি। কিন্তু যার জন্য এত কিছু, সেই বিচার এখনো সম্পন্ন হলো না। ৬ বছর কি যথেষ্ট না? ‘Justice delayed, Justice denied.’

তিনি আরও লেখেন, গত কয়েকমাসে এই মামলার যে রাজনীতীকরণ শুরু হয়েছে তা দেখে তো ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জাগায় স্বাভাবিক। ৬ মাস আগে হাইকোর্টের রায় হয়েছে, অথচ আপিল বিভাগে আপিলের শুনানি এখনো শুরু হলো না। খুব সম্ভবত এই সরকার আর ৪০ কার্যদিবস পাবে সুপ্রিমকোর্টের।

অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহবান জানিয়ে তিনি লেখেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন শুধু চাই, আপনারা থাকতেই বিচারের অবশিষ্ট ধাপগুলো শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করুন। পুরো দেশের মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছে। আর অবশ্যই আজকে ভাইয়ার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ