শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য নিশ্চিত করে ডিবি জানায়, রোববার রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বি এম মোজাম্মেল হক শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

গ্রেপ্তার এই আওয়ামী লীগ নেতাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দেশের বিভিন্ন থানায় অসংখ্য হত্যা মামলা হয়েছে। তবে বিএম মোজাম্মেলকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানায়নি ডিবি।

জুলাই গণঅভ্যুত্থানে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতবিরোধী অপরাধের অভিযোগে মামলা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ