শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের গাড়াগ্রামে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ৫ শতাধিক বাড়ীঘর

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৩টি গ্রামের উপর দিয়ে রোববার (৫ অক্টোবর) সকালে একটি টর্ণেডো আঘাত করলে অন্তত পাঁচ শতাধিক বাড়ীঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙ্গে গিয়ে রাস্তায় পড়াতে উদ্ধার কাজ করতে উদ্ধারকর্মীরা হিমসিম খাচ্ছে। আহত হয়েছে অন্তত ৩০জন।

রোববার সকাল ৮টায় ভারী বৃষ্টির সময় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনয়নের ৩টি গ্রামে টর্ণেডো আঘাত করে। অসংখ্য গাছ পাকা রাস্তার উপর পরে থাকায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী দুর্গত এলাকায় ঢুকতে পারছে না। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তার উপর পরে থাকা গাছ অপসারণ করা যাচ্ছে না। তারা চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য চাচ্ছে কাঠুরিয়াদের এগিয়ে আসার জন্য।

গুরুতর আহত ৫ জন কিশোরগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন। বাকী ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেক গবাদী পশু আহত হয়েছে। পশুগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণি সম্পদ দপ্তরের একটি টীম কাজ করছে।

কিশোরগঞ্জ থানার এসআই মোঃ মহসিন বলেন, রাস্তার উপর গাছপালা পড়ে থাকার কারণে আমরা গাড়াগ্রাম ডিসির মোড় পার হয়ে ভীতরে ঢুকতে পারেনি। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানিয়েছেন, দুর্গত এলাকায় উদ্ধারকর্মীরা কাজ করছে। ক্ষয়-ক্ষতির পরিমান এখনোও হাতে আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ