শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

৮ বছর পর নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

দীর্ঘ ৮ বছর পর নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম রেজা মিয়া। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আতোয়ার মন্ডলের ছেলে।

জানা যায়, ভাবির সঙ্গে পরকীয়ার জের ধরে ২০১৭ সালে রেজা মিয়া মোটা অংকের যৌতুক নিয়ে সদ্য বিবাহিত স্ত্রীকে ফেলে কৌশলে ইরাকে পাড়ি জমান। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর চলতি বছরের ১৫ জুলাই (২০২৫) দেশে ফিরে মিঠাপুকুর উপজেলার ইসলামপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করেন।

দেশে ফেরার পর থেকে তিনি গা-ঢাকা দিয়ে ছিলেন। নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে র‌্যাবের একাধিক ইউনিট। অবশেষে শনিবার রাতে সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রেজা মিয়ার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত সাজা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ