নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, নীলফামারীর সৈয়দপুরে শহরে তুলশীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি এখন পর্যন্ত আর অন্যদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে। তারা নির্বাচনে নেমে গেছে এবং বিএনপি থেকেও তারা আগ বাড়িয়ে এগিয়ে আছে বলা যায়।সেজন্যে তারা নির্বাচনে যাবে না এটা বলা ঠিক না।
এসময় তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে । পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যেকোনো রাজনৈতিক দল তাদের বক্তব্য কর্মসূচি জনগণের সামনে আনতেই পারে। যেটা পিআর এর ক্ষেত্রে তারা নিয়েছে। আমরা ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করবো। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।
তিনি আরও বলেন,ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা।
পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন।