শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

প্রতিদিন ৩ লাখ টাকার ইফতার, শিবির এত টাকা পায় কই? জানতে চায় ছাত্রদল

ডেস্ক নিউজ / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।

এ ছাড়া ছাত্রদল সভাপতির অভিযোগ, সম্প্রতি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে খবর প্রচার করা হচ্ছে। বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির নেতা সারসিজ আলমে সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তথ্য সংগ্রহ করছে ছাত্রদল। এগুলো পর্যালোচনা করে দেখা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এদিকে সাংবাদিকের প্রশ্নের জবাবে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ওই ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মীর সম্পর্ক নেই বলে প্রাথমিক তথ্যে পেয়েছি।

আরেক প্রশ্নের জবাবে ছাত্রদল সম্পাদক বলেন, আমারা গণমাধ্যমে ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন।

আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কিভাবে উপার্জন করছেন। তাদের আয়ের উৎস কী? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে এই আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ