শিরোনাম
পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

পীরগঞ্জে বিদেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে মানুষের কোটি টাকা হাতিয়ে নেয়া সেলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে অনেকেই লুটে নেন সাধারণ জনগণকে। এবার এমন কিছুর খোঁজ পাওয়া গেলো রংপুর জেলাতেই; রংপুরের পীরগঞ্জে ‘ডিজিটাল গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান খুলে ইউরোপ-আমেরিকাসহ নানা দেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সেলিম ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা তাকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে পুলিশ জানায়, ভুয়া একটি প্রতিষ্ঠান খুলে মানুষকে বিদেশ পাঠানোর স্বপ্ন দেখাতো সুমন ওরফে সেলিম। ভাগ্যবদলের স্বপ্নে বিদেশ যাওয়ার আশায় কেউ বিক্রি করত ভিটেমাটি, কেউ আবার ধারদেনা করে তুলে দিত মোটা অঙ্কের টাকা। কিন্তু টাকা হাতে পেলেই সেলিম আর ধরা দিত না। তার প্রতারণার ফাঁদে পড়ে পথে বসেছে অনেক পরিবার।

এই সেলিমের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বালাটারী গ্রামে। তিনি পীরগঞ্জ উপজেলার ওসমানপুর এলাকায় বসবাস করছিলেন। পৌরসভার প্রজাপাড়ায় ‘ডিজিটাল গ্রুপ’ পরিচালনা করে তিনি মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি গা-ঢাকা দিয়ে আসছিলেন।

সেলিমের কাছে প্রতারণার শিকার নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিসহ মোট ১৭ জন ভুক্তভোগী পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এতে প্রায় ৪৬ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে গত ১৭ সেপ্টেম্বরে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে প্রতারণার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে প্রযুক্তিগত সহায়তায় তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আরও কারো সংশ্লিষ্টতা আছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি। প্রতারকচক্র যতই শক্তিশালী হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে বিদেশে গমনসহ যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানান তিনি।

 

সায়েম/ডি.আরবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ