শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

নীলফামারীতে একযোগে ৭০০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

স্থানীয় রিপোর্ট / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে একযোগে ৭০০ হিন্দু বিএনপিতে যোগদান করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উক্ত ইউনিয়নের মোহাব্বত বাজিদপাড়া দোলা পাড়ায় ভবোতরণী দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্যসচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোলা পাড়া ভবোতরণী দুর্গামণ্ডপের সভাপতি গজেন্দ্রনাথ রায়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু।

বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, আজকে সনাতন ধর্মাবলম্বীসহ এত মানুষের স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগদান প্রমাণ করে, এদেশের মানুষ আর নির্যাতন, দুর্নীতি ও অবিচার মেনে নিতে চায় না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের এ যোগদান আমাদের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিল। বিএনপি সব ধর্মের, সব মানুষের দল—আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।

গজেন্দ্রনাথ রায় জানান, স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ ভোটাররা বিএনপির আদর্শে আস্থা রেখে স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ