শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

মিঠাপুকুরে শারদীয় দুর্গাপুজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার( ভূমি)  মুলতামিস বিল্লাহ ।

এতে বক্তব্য রাখেন, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)  মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি: অধ্যাপক গোলাম রব্বানী,মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ, নুরে আলম সিদ্দিকী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক- মেহেদী হাসান রিপুল, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক: আবু বকর সিদ্দিক  ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা -মমিনুল ইসলাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক: হর কুমার চন্দ্র বর্মন, উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য- স্বপন চন্দ্র সরকার, যতীন্দ্রনাথ বর্মন, তপন কুমার সরকার প্রমুখ।

সভায় উপজেলার ১‘শ ৪০ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সেনাবাহিনীর নেতৃবৃন্দ ও উপজেলার পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপুজাকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য বিস্তর আলোচনা ও পদক্ষেপ গ্রহন করা হয়। শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পুজা মন্ডপে  ১’শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়, প্রত্যেক পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ