রংপুরের মিঠাপুকুরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার( ভূমি) মুলতামিস বিল্লাহ ।
এতে বক্তব্য রাখেন, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি: অধ্যাপক গোলাম রব্বানী,মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ, নুরে আলম সিদ্দিকী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক- মেহেদী হাসান রিপুল, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক: আবু বকর সিদ্দিক ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা -মমিনুল ইসলাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক: হর কুমার চন্দ্র বর্মন, উপজেলা পুজা উদযাপন কমিটির সদস্য- স্বপন চন্দ্র সরকার, যতীন্দ্রনাথ বর্মন, তপন কুমার সরকার প্রমুখ।
সভায় উপজেলার ১‘শ ৪০ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সেনাবাহিনীর নেতৃবৃন্দ ও উপজেলার পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপুজাকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার জন্য বিস্তর আলোচনা ও পদক্ষেপ গ্রহন করা হয়। শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পুজা মন্ডপে ১’শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়, প্রত্যেক পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদককে।