শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

কিশোরগঞ্জে শিক্ষার্থীর উদ্যোগে ৩৫০ দরিদ্র পেল ফ্রি চিকিৎসা সেবা

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারী কিশোরগঞ্জে এক শিক্ষার্থীর উদ্যোগে প্রত্যন্ত গ্ৰামের ৩৫০ দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

দক্ষিণ দুরাকুটি একরামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং এন্ড আর এইচ টাইপিং পরীক্ষা , ব্লাড সুগার পরীক্ষা , ব্লাড প্রেসার মাপা, পালস রেট ,অক্সিজেন স্যাচূরেশন, টেমপেরাচার পরিমাপ, বি এম আই, পলিপাসসহ বিভিন্ন ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ডি এম এফ (ঢাকা) এম সি এইচ (ঢাকা) রিপন ইসলাম, বি এন এম সি (ঢাকা)সিপি (RCPI) সোহাগ ইসলাম, বি এন এম সি (ঢাকা) এম সি এইচ (ঢাকা) সিপি (RCPI)গোলাম রব্বানী প্রমুখ।

এ ফ্রি চিকিৎসার উদ্যোগ নেন এম সি এইচ (ঢাকা) ডিএমএ,বগুড়ার কোর্স সম্পন্ন ও রংপুর কমিউনিটি প্যারামেডিকেল ইন্সটিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার শাহিন। তিনি ব্যক্তিগত উদ্যোগ তৃণমূল পর্যায়ে দরিদ্রদের মান সম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে।

শিক্ষার্থী শাহীন ইসলাম জানান, “নিজ গ্রামে প্রথমবার আমরা এ ধরনের ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বেশি রোগীর চিকিৎসা সেবা দেয়া হবে।

চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত সেবাগ্রহণকারী দরিদ্র রোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ