শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

নীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধে মামা শ্বশুরের কামড়ে আহত গৃহবধূ

নীলফামারী প্রতিনিধি / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামা শ্বশুরের কামড়ে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।

পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূর ভাই বাদী হয়ে মামা শ্বশুর হরিনচড়া শালমারা এলাকার নুরল হকের ছেলে মোঃ নুর হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে শরীফুল ইসলাম (২৮) এবং পূর্ব হরিনচড়া গ্রামের ওসমান গনির মেয়ে মোছাঃ জান্নাতুনের (২২) বিয়ে হয় পারিবারিক আলোচনার মাধ্যমে। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন জান্নাতুন।

জান্নাতুন অভিযোগ করে বলেন,

“শ্বশুর মারা যাওয়ার পর থেকেই নানা বিষয় নিয়ে শাশুড়ি আমাকে নির্যাতন করতো। কয়েকদিন ধরে তিনি আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছিলেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে শাশুড়ি আমার মামা শ্বশুরকে ডেকে আনে। আমার স্বামী বাইরে থাকায় তারা কয়েকজন মিলে আমাকে আক্রমণ করে, বাড়িঘর ভাঙচুর চালায় এবং মামা শ্বশুর আমার ডান হাতে কামড়ে গুরুতর আহত করে। পরে ভাই আমাকে হাসপাতালে ভর্তি করে।

জান্নাতুনের স্বামী শরীফুল ইসলাম বলেন,

“আমার স্ত্রীকে মামা এর আগেও কয়েকবার মারধর করেছে। লজ্জার কারণে কাউকে কিছু বলিনি। মায়ের বিরুদ্ধেও অভিযোগ সত্য।

জান্নাতুনের ভাই সুজন ইসলাম জানান,

“বোনের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সে গুরুতর আহত। উপস্থিতি দেখে অভিযুক্তরা আমাকেও হুমকি দেয়। পরে লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করি এবং থানায় অভিযোগ দায়ের করি।”

অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতুনের শাশুড়ি মোছাঃ ফুলবানু (৪৫) বলেন,

“বউ আমার ওপর হাত তোলায় হাতাহাতি হয়েছে। তবে কোনো পুরুষ তাকে মারেনি। স্বামীর মৃত্যুর পর থেকে সে সংসারের দায়িত্ব নেয় না, এ নিয়েই প্রায় সময় ঝগড়া হয়।

হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাছেল রানা বলেন,

“বউ-শাশুড়ির মারামারিতে উভয় পক্ষই আহত হয়েছে। তারা সুস্থ হলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। আগে কয়েকবার সমাধান করা হলেও স্থায়ী সমাধান হয়নি।”

ডোমার থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. কাওছার আলী জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ