শুক্রবার গভীর রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (GDS) বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী নাজিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এক মানবিক সংকটের সৃষ্টি হয়। সহপাঠীরা পরীক্ষার প্রস্তুতির কারণে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়াতে না পারলেও, খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী।
রাত সাড়ে ১২টার দিকে অসুস্থতার খবর জানতে পেরেই ছাত্রদল নেতা ইয়ামিন, সুজন, জীম ও সজিব গাজী কালক্ষেপণ না করে ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের তৎপরতায় দ্রুত নাজিলাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন এই শিক্ষার্থী।
ছাত্রদলের এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে নেতারা বলেন, “আমরা সবসময় শিক্ষার্থী ভাই-বোনদের পাশে থাকার চেষ্টা করি। কিছু মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালেও আমরা দমে যাব না, বরং শিক্ষার্থীদের সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ।”
এই ঘটনা ক্যাম্পাসে ছাত্রদলের একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে এবং সংকটের মুহূর্তে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তারা করেছে, তার বাস্তব প্রমাণ দিয়েছে।