শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

এশিয়া কাপ: চূড়ান্ত হলো সুপার ফোরের লাইনআপ, দেখে নিন কবে খেলা

স্পোর্টস ডেস্ক / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই চূড়ান্ত হয়ে গেল সুপার ফোরের লাইনআপ। ইতিপূর্বে শিরোপা জিতেছে অথবা ফাইনাল খেলেছে, এমন চারটি দলই পেয়েছে শেষ চারের টিকিট। এবার অবশ্য সেমিফাইনাল নেই, প্রতিটি দল সুপার ফোরে খেলবে তিনটি করে ম্যাচ। অর্থাৎ প্রত্যেকে খেলবে প্রত্যেকের সাথে।

অনুমিতভাবেই ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। ভারতের অবশ্য একটি ম্যাচ এখনও বাকি। ‘বি’ গ্রুপ ছিল ‘গ্রুপ অব ডেথ’। টানটান উত্তেজনাপূর্ণ সেই গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ হয়েছে রানারআপ।

সুপার ফোরের শেষ দল হিসেবে বাংলাদেশ কোয়ালিফাই করায় চূড়ান্ত হয়ে গেছে সুপার ফোরের লাইনআপ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হবে সুপার ফোরের লড়াই, দুবাইয়ে যে ম্যাচ ২০ সেপ্টেম্বর। পরদিন আবারো ভারত-পাকিস্তান ম্যাচ, এই ম্যাচও দুবাইয়ে। যদিও গেল ভারত-পাকিস্তান লড়াইয়ের পর এই ম্যাচ নিয়ে উঠছে নানা প্রশ্ন। ২৩ সেপ্টেম্বর আবুধাবিতে পাকিস্তান মাঠে নামবে শ্রীলঙ্কার, আর পরদিন দুবাইয়ে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

পরের ম্যাচটাওই বাংলাদেশের, ঠিক পরদিন। ২৫ সেপ্টেম্বর দুবাইতেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আর ২৬ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কা পরস্পরের বিরুদ্ধে ম্যাচ খেলে শেষ করবে সুপার ফোর। ২৮ সেপ্টেম্বর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ