শিরোনাম
পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

রংপুরের গংগাচড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ৩৩.৪ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১৭/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন লক্ষ্মীটারী ইউপির ৪নং ওয়ার্ডস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের ব্যবহৃত সিএনজি তল্লাশীকালে ২০ কেজি গাঁজা এবং একটি সিএনজি জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ী ১। আঃ বারিক (২৫), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-প্রনাথ পাটিকাপাড়া, ৯নং ওয়ার্ড, ডাউয়াবাড়ী ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট, ২। মোঃ মুস্তাকিম (২১), পিতা-মোঃ ইউনুছ আলী, সাং-চরএশোরকোল, ৯নং ওয়ার্ড, মহিপুর ইউপি, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর, ৩। মোঃ রাকিবুল ইসলাম (১৯), পিতা-মোঃ মোস্তফা, সাং-সুন্দ্রাহবী, পোস্ট-তুষভান্ডার, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য একটি অভিযানে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৭/০৯/২০২৫ তারিখ রাত ১০.৪০ ঘটিকায় লালমনিরহাট সদর থানাধীন তিস্তা টোল প্লাজা সংলগ্ন উত্তর পার্শ্বে নির্মাণাধীন পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শুকনো তামাক বোঝাই ট্রাকের কেবিনের মধ্যে ১৩.৪ কেজি গাঁজা এবং ট্রাকটি জব্দ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ওহিদুল বিশ্বাস (৫০) পিতা- চাঁদালী বিশ্বাস, সাং- গঙ্গারামপুর, ২। মোঃ তরিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত রবকুল হোসেন, সাং- মিরের পাড়া এবং ৩। মোঃ সাবান আলী (৪৮), পিতা- মৃত আজিম উদ্দিন মন্ডল, সাং- তারাগনিয়া, সর্বথানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত মাদকদ্রব্য এবং আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ