শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানাধীন মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তবে বর্তমানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন- এ আশঙ্কায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। পরে গত ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ পাওয়া উল্লেখ্যযোগ্য অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ প্রমুখ।

মামলার অভিযোগে সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২১ জুলাই ভাটারা থানাধীন এলাকায় ভিকটিম জাহাঙ্গীর আন্দোলনে অংশ নেন। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে আসামিরা দাঙ্গা তৈরি করেন। আওয়ামী লীগের অর্থের জোগানদাতাদের মদতে অন্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ, লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আন্দোলন ছত্রভঙ্গ করতে তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।

এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হন এবং পরে মারা যান। ওই ঘটনায় এ বছরের ২৪ ফেব্রুয়ারিতে ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ