শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

বগুড়ায় দুর্বৃত্তদের দায়ের কোপে কলেজ শিক্ষার্থী আহত

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় দুর্বৃত্তদের দায়ের কোপে আহত হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ১৪ নম্বর ওয়ার্ডের লিলা হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী রাহিম (২৮) আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ওই এলাকার হারুন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৫ সেপ্টেম্বর এলাকায় ঘটে যাওয়া একটি অপহরণের ঘটনায় পুলিশকে তথ্য দিয়েছিলেন রাহিম। এর জেরে একই পরিবারের তিন ভাই ছোটন, শাওন ও রনি ধারালো দা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

আহত রাহিম বলেন, “আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমার উপর হামলা চালায়।”

বগুড়ার স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ