শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

রংপুরের পীরগাছায় ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত, হতাহত হয়নি

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের পীরগাছা রেলস্টেশন এলাকায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে লালমনিরহাট-সান্তাহার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছিল। ক্রসিং শেষে মূল লাইনে ফিরে যাওয়ার সময় হঠাৎ একটি ‘পয়েন্ট’ (লাইন বদলের যন্ত্রাংশ) ভেঙে যায়। এতে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায় দুর্ঘটনাস্থলে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, ‘আমি বর্তমানে স্টেশনের বাইরে আছি, তাই বিস্তারিত কিছু বলতে পারছি না।’ এ সময় দায়িত্বে থাকা অন্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকার কারণে পরে কথা বলবেন বলে জানান।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শুরু করতে সংশ্লিষ্ট বিভাগের একটি টিম ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ