শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

পীরগাছায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

ডেস্ক রিপোর্ট / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

রংপুরের পীরগাছায় বজ্রপাতে শিপন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় দুই শিশুসহ ৩ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। শিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে শিপন মিয়া তার বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে তার সমবয়সী ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই শিপন মারা যায়। এ সময় তার অপর তিন বন্ধু গুরুতর আহত হয়। তারা হলো শাহিন (৩৮), মুন্না (১২) ও শাওন (১৩)। এদের মধ্যে শাহিন মিয়াকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিপনের মা মনি বেগম জানান, তার ছেলেসহ কয়েকজন জমিতে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। ওই বজ্রপাতে শিপনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ