শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে উড়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে একেবারেই খুঁজে পাওয়া গেল না বাংলাদেশকে। আবুধাবিতে আজ ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল লিটন দাসের দল। জবাবে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় লঙ্কানরা।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম, পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় এক অঙ্ক ছাড়াতে পারেননি। লিটন কিছুটা লড়াই করলেও (২৬ বলে ২৮) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে জাকের আলি (৪১*) ও শামীম পাটোয়ারির (৪২*) অপরাজিত জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।

জবাবে শুরুতেই কুশল মেন্ডিসকে হারালেও বড় সমস্যা হয়নি লঙ্কানদের। পাথুম নিশাঙ্কা করেন ৩৪ বলে ৫০ রান। তার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যান কামিল মিশারা। পরের দিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত ফিরলেও মিশারার দৃঢ়তায় অনায়াসেই জয় পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান, একটি করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। এই জয়ে নেট রানরেটও বাড়িয়ে নিয়েছে শ্রীলঙ্কা (+২.৫৯৫)। দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রানরেট এখন –০.৬৫০।

সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। হারলেই সুপার ফোরের আগেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আর জিতলেও অবশ্য শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ