নীলফামারীর কিশোরগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে দুই বাল্যবিবাহ বন্ধ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) প্রীতম সাহা। এতে বর কনে পক্ষকে
বাল্যবিবাহ নিরোধ আইনে তেত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর ) গভীর রাতে পুটিমারী ও নিতাই ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
জানা যায়, গতকাল রাত ১০ টার দিকে নিতাই ইউনিয়নের ডাঙ্গার হাট এলাকার দুটি অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ের আয়োজন করা হয়। এতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইউএনও প্রীতম সাহা। পরে তাদের জরিমানা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
অপরদিকে রাত ১টা ৩০ মিনিটে পুটিমারি ইউনিয়নে ছাদুরারপুল এলাকায় অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা। সেখনাও বাল্যবিবাধ নিরোধ আইনে জরিমানা করে বাল্যবিবাহ বন্ধ করান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাকালে উভয় স্থানে স্থানীয় প্রায় দুই থেকে তিন শতাধিক লোক উপস্থিত থেকে এই ঘটনা প্রত্যক্ষ করায় পুরো এলাকায় আলোড়ল সৃষ্টি হয়। যা আগামীদিনে এই উপজেলায় বাল্যবিবাহ বন্ধে ভূমিকা রাখবে বলে আশা করি। আমরা বাল্যবিবাহ বন্ধ সবসময়ই গুরুত্ব দিচ্ছি। এসময়ে তাদের অভিভাবক মুচলেকা দিয়েছেন প্রাপ্তবয়স্ক না হলে তাদের বিয়ে দিবেনা।