শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

‘আবু সাঈদ গুলিতে নিহত’, লিখতে নিষেধ করা হয়েছিল: এসআই তরিকুল

ডেস্ক রিপোর্ট / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যু গুলিতে হয়েছে, সেটা লিখতে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান লিখতে নিষেধ করেছিলেন বলে জানিয়েছেন এসআই তরিকুল ইসলাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

সাক্ষ্যে এসআই তরিকুল ইসলাম বলেন, আবু সাঈদের মৃত্যু গুলিতে হয়েছে, তা লিখতে না করেন আরএমপির তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান। চাকরি খেয়ে ফেলার হুমকি দেন তিনি।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় দিনের সাক্ষ্যে আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে—এমন রিপোর্ট দেয়ায় তা গ্রহণ করা হয়নি।

ডা. রাজিবুল ইসলাম বলেন, নানামুখি চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট মোট ৫ বার বদলানো হয়। কিন্তু ময়নাতদন্তের প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ