শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বেরোবি শিক্ষার্থীদের সুখবর দিল পাকিস্তান

ডেস্ক নিউজ / ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রায় ৩০০ বৃত্তির ব্যবস্থা রয়েছে। এর আওতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে কথা বলেন। এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দু’দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এতে শিক্ষা ও গবেষণায় দু’দেশের মধ্যে কার্যক্রম পরিচালনায় বেরোবি উপাচার্যের আগ্রহ শুনে পাকিস্তানের হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও সহযোগিতায় গুরুত্বারোপ করেন।

বেরোবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল ও বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কলা আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। সাক্ষাৎ শেষে উপাচার্য পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন। পরে প্রতিনিধি দলটি রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ